Agaminews
Dr. Neem Hakim

৫ আগস্ট সারাদেশে সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ১১:১৭ অপরাহ্ন /
৫ আগস্ট সারাদেশে সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন আগামী ৫ আগস্ট দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২ জুলাই তারিখের প্রজ্ঞাপন অনুসারে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখ বাংলাদেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।