Agaminews
Dr. Neem Hakim

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের লিফটের বিতরণ


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুন ২৭, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন /
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের লিফটের বিতরণ

আতারাব্বী জুয়েল, সোনারগাঁ প্রতিনিধি
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  আজ শুক্রবার (২৭ জুন) সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোঃ রেজাউল করিম সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের বিষ্ণাদি বাজারে জনসংযোগ ও লিফলেট বিতরন করেন।
লিফলেট বিতরণের পূর্বে অধ্যাপক রেজাউল করিম বিষ্ণাদি বাজারে বড় মসজিদে জুম্মা নামাজ আদায় করেন। এসময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শতভাগ সাফল্য প্রত্যাশায় ও দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়। পরে তিনি ৩১ দফা বাস্তবায়নে এলাকাবাসীর মধ্যে লিফলেট বিতরণ করেন।
এসময় বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নূর-এ-ইয়াছিন নোবেল, বিএনপি নেতা খোরশেদ আলম, জসিম, কাউসার আহমেদ সহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।