হয়রানি বন্ধে এনবিআরকে ফুল অটোমেশন করার তাগিদ দিয়েছে এফবিসিসিআই-এর সাবেক পরিচালক আমির হোসেন নূরানী

দৃষ্টি আকর্ষণ: মাননীয় প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
কর ও ভ্যাট আদায়ের সময় ব্যবসায়ীদের হয়রানি বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সম্পূর্ণ অটোমেশন করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। রপ্তানিকারক ও আমদানিকারক ব্যবসায়ীরা মনে করেন, এনবিআর সংস্কার করা প্রয়োজন। তবে বর্তমান যে পদ্ধতিতে এনবিআর ভেঙে দুভাগ করা হয়েছে তাতে এনবিআরে আমলাতান্ত্রিক জটিলতা আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা তাদের।
সম্প্রতি এফবিসিসিআই-এর সাধারণ সদস্যদের একটি মতবিনিময় সভায় এ বিষয়টি উঠে আসে। ওই সময় অনেক ব্যবসায়ী তাদের বক্তব্য জানান, দেশের মোট জিডিপির প্রায় ৮০ শতাংশ আসে ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্পখাত থেকে। অথচ এসব ব্যবসায়ীরাই এনবিআরে বেশি হয়রানির শিকার হচ্ছে।
এ প্রসঙ্গে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং ভ্যাট, ট্যাক্স বিশেষজ্ঞ ” আমির হোসেন নূরানী ” বলেন – এনবিআরকে পৃথক করার আগে এসএমই খাতের ৪২০ টি অ্যাসোসিয়েশন, এ বিষয়ে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ এবং ব্যাংকারদের মতামত নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তা করা হয়নি। তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সংস্কার প্রস্তাবে বলা হয়েছিল, রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের মধ্য থেকেই সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হবেন। কিন্তু তা না করে প্রশাসন ক্যাডারের লোকজন দিয়ে এনবিআর পরিচালনা করার নীতি হচ্ছে।
এতে করে ব্যবসায়ীরা আরও বেশি হয়রানি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন – ভ্যাট, ট্যাক্স বিশেষজ্ঞ ব্যবসায়ী নেতা আমির হোসেন নূরানী। তিনি আরো বলেন, এনবিআরকে অটোমেশনের পাশাপাশি ভ্যাট ও ট্যাক্স আদায় সহজিকরণ এবং এর আওতা বাড়ানো সহ একগুচ্ছ প্রস্তাবনা দেওয়া হয়েছে। আয়রন ও স্টিল খাতের এই ব্যবসায়ী বলেন, বর্তমানে যে আইনটা হয়েছে, তা আমলাতান্তিক বা সচিব, উপ-সচিব কিংবা প্রশাসন ক্যাডারের সুবিধার জন্য। অর্থাৎ আমলাতান্ত্রিকভাবে আমলারা বোর্ড চালাবে এবং তারাই রাজস্ব আদায়ের পলিসি তৈরি করবে। এ ব্যাপারে সব শ্রেণীর ব্যবসায়ীদের পক্ষ থেকে আপত্তি আছে বলে জানান, বাংলাদেশ আয়রন এন্ড স্টিল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়রভাইস প্রেসিডেন্ট, এবং ডায়ানামিক মেটাল
ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আমির হোসেন নূরানী। উক্ত বিষয়টি সঠিক সমাধানের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস স্যারকে আন্তরিকভাবে অনুরোধ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *