Agaminews
Dr. Neem Hakim

স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন /
স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

স্থানীয় নির্বাচনে (সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ) দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ-সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

বৈঠকে স্কুলের নিহত দুইজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এ সম্মাননার বিস্তারিত শিগগিরই নির্ধারণ করা হবে।

নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আগামীকাল (শুক্রবার) দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।