Agaminews
Dr. Neem Hakim

সরকারি জায়গা দখলের প্রতিবেদন করায় সাংবাদিককে হুমকি


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন /
সরকারি জায়গা দখলের প্রতিবেদন করায় সাংবাদিককে হুমকি

মোঃ বজলুর রহমান
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নে সরকারি খাল দখল করে মার্কেট নির্মাণ করার প্রতিবেদন করতে গেলে উপস্থিত সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিল আইজুদ্দিন মৌলভীর ছেলে সালাম মৌলভী ।
সরজমিন থেকে তথ্য নিয়ে জানা যায়, পুটাইল ইউনিয়নে কাফাটিয়া বাজারের পাশে সরকারি খাল দখল করে স্থানীয় আব্দুল জলিল মুন্সী পাকা করে নির্মাণ করছে বিশাল বড় দোকান । এ বিষয়ে জিজ্ঞাসা করলে আব্দুল জলিল মুন্সী কোন সদ উত্তর দিতে পারেননি ।
অতঃপর কাফাটিয়া বাজার কমিটির সেক্রেটারি ডাক্তার ফারুক আহমেদ কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পাকা করে যে দোকানটি নির্মাণ করা হচ্ছে তা সরকারি জায়গার কিছু অংশ দখল করে আছে। বাজার কমিটির সভাপতি মোঃ সানোয়ার রহমান বলেন, বাজারের কিছুটা অংশ খালের মধ্যে পড়েছে, যার কারণে ওই দোকানগুলো খালকে দখল করেই তৈরি করছে ।
এরই মাঝে উপস্থিত হয় স্থানীয় প্রবাসী সালাম মৌলভী। সে সাংবাদিকদেরকে দেখেই কটাক্ষ করে বিভিন্ন বাক্য উচ্চারণ করতে থাকে এবং নিউজ করলে সাংবাদিকদেরকে দেখে নেওয়ার হুমকি দেয় ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলার সেক্রেটারি রাজধানী টেলিভিশনের সাংবাদিক মোঃ হারুন অর রশিদ, সরজমিন ও রূপসী বাংলা টেলিভিশনের সাংবাদিক মোঃ সুমন আহমেদ, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি দেওয়ান শাহ আলম ।

এ বিষয়ে পুটাইল ইউনিয়ন ভূমি সহকারি মোঃ শহিদুল ইসলাম বলেন, সরকারি এক ইঞ্চি জায়গা দখল করার কারো অধিকার নেই । বিষয়টা আমি এইমাত্র জানলাম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অতি দ্রুত এর ব্যবস্থা নেব ।