শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে ক্রিকেট দল

শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরেছে ক্রিকেট দল

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

লম্বা সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে দু’দল। বুধবার (১৬ জুলাই) রাতে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে সকালেই দেশের পথে উড়াল দেন লিটন-তাসকিনরা।

এক ফ্লাইটেই ফেরেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে একে একে বেরিয়ে আসেন তারা। দেশে ফিরে আজকের দিন বিশ্রামে কাটাবেন লিটনরা। আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) থেকেই শুরু করবেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি।

রোববার (২০ জুলাই) অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চায় বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *