Agaminews
Dr. Neem Hakim

শ্রমিকদের কেমন বাজেট চাই শীর্ষক বৈঠক


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৯:২৬ অপরাহ্ন /
শ্রমিকদের কেমন বাজেট চাই শীর্ষক বৈঠক

স্টাফ রিপোর্টার পলাশ
আসন্ন জাতীয় বাজেট উপলক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন আয়োজিত শ্রমিকদের কেমন বাজেট চাই শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতীয় বাজেটে পোশাক শ্রমিকদের নানা প্রেক্ষাপট তুলে ধরা হয়।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আসন্ন জাতীয় বাজেট উপলক্ষ্যে, শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় বাজেট ২০২৫ ও ২০২৬ এ শ্রমিকদের নানা দিকের ন্যায্য হিসেব তুলে ধরা হয় বৈঠকে। একই সাথে শ্রমিকের ন্যায্য মজুরি, স্বাস্থ্য সেবা, কর্মস্থলের নিরাপত্তাসহ পোশাক শিল্পের নানা প্রসঙ্গও আলোচনা করা হয়।
শ্রমিকদের কেমন বাজেট চাই আলোচনা সভা সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল। এসময় উপস্থিতি ছিলেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।