
ছোবাহান মিয়া , শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখার সামনে রাকিব মাদবর (২৫ বছর) নামের এক যুবককে চাইনিজ কুড়াল দিয়ে কোপানো হয়েছে। রবিবার ( ১৪ সেপ্টেম্বর ) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রাকিব মাদবর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাংকের সামনে হঠাৎ করে এক যুবকের ওপর হামলা চালায় কয়েকজন যুবক। এসময় ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক রুগীর অবস্থা খারাপ দেখে রুগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন,’পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। আহত রাকিব চরশ্যামাইল এলাকার ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিল। পূর্ব শত্রুতার জের ধরেই এই হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।’
আপনার মতামত লিখুন :