Agaminews
Dr. Neem Hakim

শিবচরে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন /
শিবচরে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ ছোবাহান মিয়া , শিবচর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।
রবিবার (৫ অক্টোবর) সকালে “শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি” (Recasting Teaching as a Collaborative Profession) এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ যৌথভাবে এ দিবসটি উদযাপন করে।
দিনটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এইচ. এম. ইবনে মিজান। তিনি বলেন, শিক্ষকরা সমাজ ও জাতি গঠনের কারিগর। তাদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমে গড়ে ওঠে আলোকিত প্রজন্ম। শিক্ষকরা কেবল পাঠদানই করেন না, বরং মূল্যবোধ, মানবতা ও নেতৃত্বের বীজ রোপণ করেন শিক্ষার্থীদের মাঝে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবীন্দ্রনাথ দত্ত, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শতাধিক শিক্ষক-শিক্ষিকা।
অনুষ্ঠানের শেষে ১৩ জন মাধ্যমিক ও ২ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ মোট ১৫ জন গুণী শিক্ষককে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়।
উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিজেদের দায়িত্ব ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।