Agaminews
Dr. Neem Hakim

সলঙ্গায় পাওনা সম্পত্তির অংশ চাওয়ায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : মে ২৫, ২০২৫, ৬:২২ অপরাহ্ন /
সলঙ্গায় পাওনা সম্পত্তির অংশ চাওয়ায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় পৈত্রিক সম্পত্তির অংশ চাওয়ায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রবিবার (২৫ মে) সকাল ১০টায় সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নিউ লাইফ হাসপাতালের হলরুমে মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদ ও পৈত্রিক সম্পত্তির অংশ বুঝে পাওয়ার জন্য সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী হাটিকুমরুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মন্ডল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী তাইজুল ইসলাম বলেন, সলঙ্গা থানা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর শ্বশুর আজাদ আলী জোরপূর্বক জমি দখল ও থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও পারিবারিক জমি সংক্রান্ত বিষয়কটিকে সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপিকে জরিয়ে মিথ্যা অপপ্রচার করছে।
এসময় তিনি আরো বলেন, আমাদের রেকর্ডকৃত ন্যায্য ৫২ শতক জমি বুঝে চাওয়ার কারনে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচার শুরু করেছেন,পতিত সরকারের দোষর আজাদ আলী মাষ্টার, বিগত দিনে আমরা বিভিন্ন সময় আজাদ আলীর কাছে আমাদের জমির অংশ বুঝে নিতে গেলে, তার মেয়ে জামাতা সলঙ্গা থানা আ.লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু ও তার মেয়ে মহিলা আ.লীগের নেত্রী আসমা খাতুনকে দিয়ে বিভিন্ন হুমকি ধামকি ও মামলা দিয়ে হয়রানি করত। আমরা বাড়িতে থাকতে পারততাম না। এদিকে আজাদ আলী মাস্টার বিভিন্ন জনের কাছ থেকে হোটেল ব্যবসার নামে টাকা নিয়ে ফেরত দেয় নি এ নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
ফ্যাসিস্ট হাসিনা পতনের পর গ্রামের লোকজন নিয়ে বেশ কয়েকবার শালিসী বৈঠকের পর আমাদের পাওনা জমির অংশ আজাদ আলী মাস্টার নিজে জমি মেপে আমাদের বুঝে দেন।জমির অংশ বুঝে দেওয়ার পরদিন জানতে পারি আমাদের নামে থানায় মিথ্যা একটি অভিযোগ দায়ের করেছেন এবং এখনও আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে এবং পারিবারিক জমি সংক্রান্ত বিরোধকে দলীয় এখ্যা দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা এই অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে প্রসানের কাছে আওয়ামীলীগের দোষর আজাদ আলী হাজি ও তার মেয়ের জামাই আতাউর রহমান লাভুকে গ্রেফতার দাবি ও অভিযোগের বিষয়ে সঠিক তদন্ত করে আমাদের হয়রানি থেকে মুক্তির দাবি জানাই।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।