Agaminews
Dr. Neem Hakim

রাজনৈতিক ও ধর্মীয় কারণে বিপাকে খ্রিস্টান ছাত্রনেতা সজীব রিচার্ড রোজারিও


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন /
রাজনৈতিক ও ধর্মীয় কারণে বিপাকে খ্রিস্টান ছাত্রনেতা সজীব রিচার্ড রোজারিও

বিজনেস ফাইল ডেস্ক
রাজনৈতিক ও ধর্মীয় কর্মকান্ডে সক্রিয়তার কারণে ছাত্রলীগ নেতা সজীব রিচার্ড রোজারিও চরম নিরাপত্তাহীন তার মুখে পড়েছেন। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন এবং নিজের প্রাণরক্ষার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রার্থনা করছেন।
২০২৪ সালের ২০ মার্চ তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আওতাধীন ভাটারা থানার ওয়ার্ড ১৭-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন। ধর্মীয় উগ্রপন্থী, কোটা আন্দোলনের ছাত্র ও রাজনৈতিক প্রতিপক্ষ একাধিকবার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং অতীতে শারীরিকভাবে আক্রমণের শিকারও হয়েছেন বলে তিনি জানান।
সজীব একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান, যিনি ঢাকায় YMCA, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, YCS ও BCSM-এর সক্রিয় সদস্য ছিলেন। ধর্মীয় পরিচয় ও গির্জার সঙ্গে যুক্ত থাকার কারণে তাকে একাধিকবার রাজনৈতিক প্রতিপক্ষের হুমকি ও হয়রানির মুখে পড়তে হয়েছে তিনি জানিয়েছেন।
২০২৩ সালের ডিসেম্বরে তার নিজ গ্রামে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। ২০২৪ সালের মার্চ ও আগস্ট মাসে তাকে পুনরায় হত্যার হুমকি দেওয়া হয় এবং তার গ্রামের বাড়ি ভাঙচুর করা হয়। সর্বশেষ, ২০২৫ সালের এপ্রিল মাসে তাকে খুঁজতে আবার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তার গ্রামে যায়, যা তার নিরাপত্তা পরিস্থিতিকে আরো শোচনীয় করে তোলে।
রাজনৈতিক এবং ধর্মীয় পরিচয় তাকে একটি সংকটাপন্ন অবস্থানে এনে দাঁড় করিয়েছে, যেখানে নিজ দেশে নিরাপদভাবে বসবাস করা তারপক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠেছে।