মারা গেলেন কিংবদন্তি রেসলার

মারা গেলেন কিংবদন্তি রেসলার

পেশাদার রেসলিংয়ের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী তারকাদের মধ্যে অন্যতম হাল্ক হোগান ৭১ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি, যার খবর নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।

ডব্লিউডব্লিউই এক বিবৃতিতে জানিয়েছে,‘ডব্লিউডব্লিউই হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-এর দশকে ডব্লুডব্লুইকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাঁর পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে ডব্লুডব্লুই।’

ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার শহরের পুলিশ জানিয়েছে, হোগানের বাড়িতে হার্ট অ্যাটাকের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে যান। তাকে উদ্ধার করে মর্টন প্লান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৮০-এর দশকে রেসলিংয়ের ‘সোনালি যুগে’ হোগান ছিলেন পোস্টারবয়। তার বিখ্যাত সংলাপ ‘সে ইউর প্রেয়ারস অ্যান্ড ইট ইউর ভিটামিনস’ আর বাহুর মাপ নিয়ে দম্ভোক্তি ‘২৪ ইঞ্চি পাইথন’—তাকে জনপ্রিয় করে তুলেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *