
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল এলাকায় লক্ষ্মীপূজার মেলায় ছুরিকাঘাতে রাব্বী ওরফে আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মেলার গেট সংলগ্ন চরকগাছের পাশে এ ঘটনাটি ঘটে। নিহত রাব্বী ওরফে আব্দুল্লাহ কাফাটিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোন এক বিষয়কে কেন্দ্র করে কিশোরদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি হয় । তারই এক পর্যায়ে চরকগাছের পাশে সংঘর্ষের সময় রাব্বীকে ছুরিকাঘাত করা হয়। এতে সে গুরুতর আহত হলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কে বা কারা খুন করেছে এ বিষয়ে রিপোর্টার সময় পর্যন্ত কারো নাম জানা যায়নি ।
এ সম্পর্কে নিহত রাব্বির মা বলেন, আমার ছেলে কোন ধরনের ঝাই ঝামেলা পছন্দ করে না । মূলত, অন্য কোন ছেলেদের সাথে ঝামেলা ছিল শুনেছি । কিন্তু আমার ছেলে একই রকম পোশাক পড়ে মেলায় গেলে তারা না দেখেই পিছন থেকে চুরিকাঘাত করে ।
মেলা কমিটির সভাপতি কাউছার হোসেন লুলু বলেন, “ঘটনার সময় আমি বাসায় ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখি চরকগাছের দায়িত্বে থাকা কমিটির সদস্যরা আহত রাব্বীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।”
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান,“ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
সর্বশেষ তথ্য অনুসারে, ৩ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন প্রশাসন । বাকি আসামিদের ধরার জন্য বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি ।
অনেকে বলছেন, প্রেম সংঘটিত কারণে এমন খুনের ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেলাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।
আপনার মতামত লিখুন :