Agaminews
Dr. Neem Hakim

মানিকগঞ্জে দড়গ্রামের পাতিলাপাড়ায় মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৫, ১:২৩ অপরাহ্ন /
মানিকগঞ্জে দড়গ্রামের পাতিলাপাড়ায় মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, মোঃ সাকিব হোসেন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়ায় “হারুন আর রশিদ খান মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টটির আয়োজন করে কুয়াশা মোচন সংঘ, পাতিলাপাড়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জিয়া পরিষদের সদস্য সচিব, সাটুরিয়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও এপিপি জজকোর্ট মানিকগঞ্জ অ্যাডভোকেট সোহরাব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় ও সিনিয়র নেতৃবৃন্দ।
খেলার উদ্বোধক ছিলেন মোঃ আমিনুল ইসলাম বাবুল, সিনিয়র শিক্ষক দরগ্রাম হাইস্কুল ও সভাপতি দরগ্রাম ইউনিয়ন বিএনপি।
পাতিলাপাড়া কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেয় ভাবন স্পোর্টিং ক্লাব (ধামরাই) বনাম হরগজ স্পোর্টিং ক্লাব।
দীর্ঘ ৯০ মিনিটের লড়াই শেষে ভাবন স্পোর্টিং ক্লাব ১–০ গোলে হরগজ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে বিজয়ী হয় ।
খেলার সভাপতি ছিলেন জনাব এম এ দাঊদ হোসেন, সভাপতি কুয়াশা মোচন সংঘ পাতিলাপাড়া।
এছাড়া উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বাকি, সাধারণ সম্পাদক কুয়াশা মোচন সংঘ পাতিলাপাড়া ও যুগ্ম আহবায়ক সাটুরিয়া উপজেলা যুবদল। তিনি খেলোয়াড় ও ভলান্টিয়ারদের মাঝে একাধিক জার্সি বিতরণ করেন।

খেলা শেষে বিজয়ী দলের সমর্থকরা আনন্দে হৈ-হুল্লোড়ে মাঠ প্রকম্পিত করে তোলে। মাঠের চারপাশে দর্শকের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল এক উৎসবমুখর পরিবেশ।