Agaminews
Dr. Neem Hakim

মানবাধিকার সংগঠন মায়ের ডাকের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:১১ অপরাহ্ন /
মানবাধিকার সংগঠন মায়ের ডাকের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিজনেস ফাইল প্রতিনিধি

মানবাধিকার সংগঠন “মায়ের ডাক” ও বিশেষজ্ঞ চিকিৎসকদের -এর উদ্যোগে গতকাল ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

এই ক্যাম্পে দেশের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিকস বিশেষজ্ঞ , চর্মরোগ বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ  ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্প টি সকলের জন্য উন্মুক্ত ছিল। বিশেষত যাদের মেডিকেল চেক-আপ বা ডাক্তারের পরামর্শ প্রয়োজন তারা সকলেই এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেন।

অস্থায়ী মেডিকেল ক্যাম্পটি হোসেন আলী উচ্চ বিদ্যালয়, পূর্ব নাখালপাড়া, শাহিনবাগ, তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয়

উক্ত মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন মায়ের ডাকের প্রধান সংগঠক সানজিদা ইসলাম তুলি এবং উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গুম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, দৈনিক বিজনেস ফাইলের উপদেষ্টা, এন্টি ফ্যাসিস্ট এডিটরস’ কাউন্সিলের প্রেসিডেন্ট খান মুহম্মদ জুসফিকুর রহমান

 

সূত্র: দৈনিক বিজনেস ফােইল