Agaminews
Dr. Neem Hakim

মানবসেবায় অবদানে নুরুল বাসিরকে লায়ন্স ইন্টারন্যাশনাল সম্মাননা প্রদান


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন /
মানবসেবায় অবদানে নুরুল বাসিরকে লায়ন্স ইন্টারন্যাশনাল সম্মাননা প্রদান

বিজনেস ফাইল ডেস্ক
মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সৈয়দ মো. নুরুল বাসিরকে লায়ন্স ইন্টারন্যাশনাল সম্মাননা প্রদান করা হয়েছে।
এই মর্যাদাপূর্ণ সম্মাননা পরিয়ে দেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সম্মানিত প্রেসিডেন্ট আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, যিনি একইসঙ্গে বাংলা একাডেমি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (BSTQM), এবং ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (IBFB)-এর সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকা–এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা বলেন, সৈয়দ মো. নুরুল বাসির তার প্রশাসনিক দক্ষতা ও মানবিক নেতৃত্ব দিয়ে সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখে চলেছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। এই সম্মাননা তাঁর পেশাদার সাফল্যের পাশাপাশি জনকল্যাণমূলক উদ্যোগের প্রতি লায়ন্স ইন্টারন্যাশনাল-এর আন্তরিক কৃতজ্ঞতা ও স্বীকৃতির বহিঃপ্রকাশ।
এক অনাড়ম্বর কিন্তু হৃদয়গ্রাহী পরিবেশে অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের গুণীজনেরা উপস্থিত ছিলেন, যারা সৈয়দ মো. নুরুল বাসিরের এই অর্জনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই সম্মান শুধু ব্যক্তিগত নয়, বরং এটি একটি বৃহত্তর মানবিক মূল্যবোধের প্রতীক, যা সমাজের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।