Agaminews
Dr. Neem Hakim

মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুন ১, ২০২৫, ৩:০০ অপরাহ্ন /
মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি

“আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু”

আন্তরিক শুভেচ্ছা নিবেন।
সদ‍্য প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ এ এফবিসিসিআই এর নির্বাচনে সকল পদে সরাসরি নির্বাচন ব‍্যবস্হা রাখায় সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
সরাসরি নির্বাচন কার্যক্রম বাস্তবে রূপ দিতে হলে নিম্নের কয়েকটি বিষয় সংশোধন করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সেই আলোকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হলে নিম্নোক্ত সকল বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

১/ অডিট রিপোর্ট সংক্রান্ত সংশোধনী:
DVC অডিট রিপোর্ট দাখিলের শর্ত না রেখে পুর্বের ন‍্যায় অডিট রিপোর্ট দাখিল করার ব‍্যবস্হা করার অনুরোধ জানাই।

২/ সদস্য ফি কমানোর দাবি:
সদস্য ফি ছিল ২,৫০০ টাকা এখন ২০,০০০ টাকা করা হয়েছে এটা কমিয়ে ৫,০০০ টাকা করা হোক। বার্ষিক ফি টাকা ৩৫,০০০
ইতিমধ্যে অনেক এসোসিয়েশন ২০২৫ সালের জন্য জমা দিয়েছেন এই ফি বৃদ্ধি না করার অনুরোধ জানাই ।

৩/ সহায়ক কমিটি বাতিল করার জোর দাবি :
এফবিসিসিআই’র সহায়ক কমিটির ৭০ % সদস্য একটি নির্দিষ্ট প্যানেলের প্রতিনিধি যারা সারাক্ষণ এফবিসিসিআইয়ে অবস্থান করেন। ফলে নির্বাচনের জন‍্য লেভেল প্লেয়িং ফিল্ড বিঘ্নিত হচ্ছে।

৪/ নির্বাচন পদ্ধতির আইন সংশোধনের প্রস্তাব :
সরাসরি ভোটে যখন এসোসিয়েশন গ্রুপ হতে সভাপতি, ও সহ-সভাপতি নির্বাচনের ক্ষেত্রে এসোসিয়েশন সদস্য দের ভোট প্রদান করার মাধ্যমে নির্বাচিত করা ।যখন চেম্বার হতে সিনিয়র সহ সভাপতি এবং সহ-সভাপতি প্রার্থী হবেন চেম্বারের সদস‍্যদের ভোটে নির্বাচিত করা হলে ভালো হয়। কারন চেম্বারের ভোটারের সংখ্যা এসোসিয়েশনের ৪ ভাগের ১ ভাগ ।এসোসিয়েশন এবং চেম্বার সম্মিলিত ভোটে বিধান রাখা হলে চেম্বারের প্রার্থী এসোসিয়েশন এর ভোটারের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে থাকতে হবে।

৫/ সদস্য সংখ্যা সংক্রান্ত আইন সংশোধন:
নতুন এসোসিয়েশনের জন্য সদস্য সংখ্যা ৫০০ নির্ধারণ করা হলেও, পুরনো এসোসিয়েশনের ক্ষেত্রে সদস‍্য সংখ‍্যা নির্ধারণ না করার অনুরোধ জানাই।

৬/ নির্বাচনী বোর্ড :
নির্বাচন এবং আপিল বোর্ডে নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে করতে হবে। যাতে করে কেউ প্রভাবিত না হয়। সেই বিষয়ে আপনার সুদৃষ্টি চাই।

৭/ ফি পরিশোধের সময়সীমা বৃদ্ধির অনুরোধ :
নির্বাচনী তফসিল ঘোষণার পর হতে তিন সপ্তাহ সময় দিয়ে বার্ষিক ফি পরিশোধের সুযোগ দেওয়ার প্রস্তাব রইল।

৮/ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের গুরুত্বারোপ:
দেশের অর্থনীতিতে তাদের অবদানকে সম্মান জানিয়ে, ঋণ সুবিধা ও নিয়ম সহজীকরণে উদ্যোগ গ্রহণের অনুরোধ।

৯/ বর্তমান সরকারের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা:
দলীয় নয় এমন সরকারের অধীনে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান।

উল্লিখিত এসকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংশোধন করা হলে সকল এসোসিয়েশন ও চেম্বারের সম্মানিত ব্যবসায়ীরা চিন্তামুক্ত হবেন। আমি আশা করি মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয় আপনি আমাদের দাবীগুলোর বিষয়ে অবগত আছেন। তাই সকল ব্যবসায়ীদের পক্ষ হতে আপনাকে শ্রদ্ধা রেখে বিনীত অনুরোধ জানাই আপনি ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, এসকল অসংগতিসমূহ অতিদ্রুত সমাধানের পদক্ষেপ নিন। আমরা জানি,আপনি এদেশের একজন খ্যাতিমান ব্যবসায়ী। ব্যবসায়ীদের দুঃখ আপনার চেয়ে অন্য সেক্টরের কেউ বেশি বোঝার কথা নয় কেননা আপনি ব্যবসায়ীদের অনুভূতি বোঝেন এবং ব্যবসায়ী সমাজের প্রিয় মানুষও বটে। আমার প্রত্যাশা, আপনার প্রজ্ঞা ও দক্ষতায় আসন্ন এফবিসিসিআই নির্বাচনে কোন ধরনের অসংগতিপূর্ণ বিষয় প্রতিবন্ধকতা তৈরি করবে না। সর্বোপরি সর্বস্তরের ব্যবসায়ীরা চায় আপনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে এক অনন্য নজির স্থাপন করবেন।

শ্রদ্ধান্তে-
ড. মো: পারভেজ সাজ্জাদ আকতার
সাবেক পরিচালক, এফবিসিসিআই
সাধারন পরিষদ সদস্য , এফবিসিসিআই