Agaminews
Dr. Neem Hakim

মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ১:০০ অপরাহ্ন /
মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না, পুলিশের গাফিলতি থাকলেও ব্যবস্থা

বিজনেস ফাইল প্রতিবেদক
কোনো ধরনের মব জাস্টিস প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, মব জাস্টিসের ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদর দপ্তরে জাইকার অর্থায়নে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।