সাইফুল ইসলাম
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাতনামা গাড়ির চাপায় ইকরাম সুয়েটার কোম্পানির মোঃ জোবায়ের হোসেন (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা সরকারি হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকের বাড়ি ভালুকা উপজেলার পুরুরা গ্রামে জোবায়ের ৩ নং ভরাডোবা ইউনিয়নের পুৃরুরা গ্রামের মৃত তালেব হুসেনের ছেলে। তিনি একরাম সুয়েটারে অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিলে প্রথমে তাঁকে নিকটস্থ হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।
ভালুকায় অজ্ঞাত গাড়ির চাপায় ১ শ্রমিক নিহত












Leave a Reply