Agaminews
Dr. Neem Hakim

ভালুকার রাজৈ ইউনিয়ন পরিষদে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন /
ভালুকার রাজৈ ইউনিয়ন পরিষদে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা

গোলাম মোস্তফা
ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১ নং রাজুই ইউনিয়নের পরিষদে ২৬ সালের অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত এই মতবিনিময় সভায় প্রধান অতিথ ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা অফিসার ও রাজৈ ইউয়িনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন মিয়া।
উপস্থিত ছিলেন ১১ নং রাজৈ ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার উদ্দিন আহমেদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম বিএসসি, রাজৈ ইউনিয়নের জামায়াতে ইসলামী আমির এবং রাজৈ ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দগণ।