
আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। কবর জিয়ারতের পর ইউএনও আফরিন জাহান শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বেলকুচি আজগড়া কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ সিয়াম ও শহীদ শিহাব আহমেদ এর কবরে পুষ্পঅর্পণ করে শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়াও মোনাজাত করা হয়। এ সময় শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, শহীদ সিয়ামের বাবা আব্দুল কুদ্দুস, শহীদ শিহাবের বাবা শফি মিয়াসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জনপ্রতিনিধি শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :