Agaminews
Dr. Neem Hakim

বিশ্ব মৌমাছি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন /
বিশ্ব মৌমাছি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

পলাশ, স্টাফ রিপোর্টার
জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) বিকেলে “বিশ্ব মৌমাছি দিবস ২০২৫” উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ বিকিপারস অ্যাসোসিয়েশন (BBKA)।
এই অনুষ্ঠানে মৌমাছির গুরুত্ব, মৌচাষের উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় মৌমাছির অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা গবেষক, মৌচাষি, পরিবেশবিদ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি গণ।
বিকাল ৩:৪৫ মিনিটে রেজিস্ট্রেশন ও টি-শার্ট বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোঃ নাঈম। স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ আফজাল। অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন: মোল্লা শামসুর রহমান (সভাপতি, ফোয়াব), খন্দকার আমিনুজ্জামান সাবেক পিডি, বিসিক; জেসমিন নাহার, জি এম বিসিক; সাবেক জিএম বাবু জগদীশ চন্দ্র সাহা।
প্রধান বক্তা হিসেবে একটি তথ্য বহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ত্বহা নিয়াজুজ্জামান হাসান।
উন্মুক্ত আলোচনা পর্বে চাষিরা ও সদস্যরা তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান মিয়া সরকার, সহ-সভাপতি, BBKA; অনুষ্ঠান সঞ্চালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রচার সম্পাদক নুরুল হুদা।
উল্লেখযোগ্য উপস্থিতি ছিলেন – সভাপতি মোঃ হাসানুল বান্না, খুলনা বিভাগীয় প্রধান মাহবুব বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য মোশারফ জামিল।
অতঃপর ফটোসেশন ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।