Agaminews
Dr. Neem Hakim

বিটিএমএ’র সদস্যপদ সংক্রান্ত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন /
বিটিএমএ’র সদস্যপদ সংক্রান্ত স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

বিজনেস ফাইল প্রতিবেদক
বাংলাদেশ টেক্সটাইল মিলস্ এসোসিয়েশন (বিটিএমএ) এর গুলশান কার্যালয়ে বিটিএমএ’র সদস্যপদ সংক্রান্ত স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্ববর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ’র পরিচালক এবং সদস্যপদ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। সভায় বিটিএমএ’র পরিচালক এবং সদস্যপদ সংক্রান্ত স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান মোঃ শাহিদ আলম উপস্থিত ছিলেন। জুম অনলাইন প্লাটফর্মের মাধ্যমে উক্ত সভায় বিটিএমএ’র পরিচালক এবং সদস্যপদ সংক্রান্ত স্থায়ী কমিটির কো-চেয়ারম্যান মোঃ মাসুদ রানা এবং বিটিএমএ’র পরিচালক এবং সদস্যপদ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য সৈয়দ এনায়েত কবির যুক্ত ছিলেন।
সভায় নির্ধারিত এজেন্ডা নিয়ে সদস্যপদ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান এবং সদস্য বৃন্দের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করে গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গ্রহন করেন। উক্ত সভায় বিটিএমএ’র সেক্রেটারী জেনারেল ব্রিগে. জেনা. মোঃ জাকির হোসেন (অব.) সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।