
বিজনেস ফাইল প্রতিবেদক
গতকাল শনিবার (২৩ আগস্ট) রাজধানীর শহীদ আবু সাঈদ অডিটোরিয়ামে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে এক মিলন মেলা’র আয়োজন করা হয়। প্রায় ২ হাজার মানুষের উপস্থিতিতে বিশিষ্ট ব্যবসায়ী- সাবেক সফল পরিচালক মোল্লা গ্রুপের চেয়ারম্যান শহিদুল হক মোল্লাকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের (এসো গ্রুপের) সহ-সভাপতি প্রার্থী ঘোষণা করা হয়।
সংগীতসহ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ব্যবসায়ী নেতা ইসহাকুল হোসেন সুইট ও সৈয়দ বখতিয়ারের উপস্থাপনায় সংগঠনের আহবায়ক সাবেক সহ-সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন বিএনপি নামক রাজনৈতিক দলের ইমেজ পুরোপুরি ধ্বংস করছে বৈষম্য বিরোধী ব্যবসায়ী পরিষদ। আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনারা বিএনপির কে কি পদে আছেন তা জিবি সদস্যদের জানাবেন। নইলে তারা আপনাদের উৎখাত করবে। গত এক বছর ধরে তিলে তিলে এফবিসিসিআইকে ধ্বংসের পথে নিয়ে গেছেন আপনারা। আপনারা নিজেরা ফ্যাসিস্ট হয়ে অন্যকে ফ্যাসিস্ট বলার অধিকার রাখেন কিভাবে? দরবেশের বিরুদ্ধে প্যানেল দিয়ে ২৩ টার মধ্যে ১৫ টি পদে বিজয়ী হওয়া পরিচালকদের আপনারা কোন অধিকারে ফ্যাসিস্ট বলেন? ২/১ টা সদস্য না দিলে আপনার সংগঠন ভোটার হতে পারবে না এগুলোর নাম কি বৈষম্য বিরোধী? পরিস্কার বলছি আর সুযোগ পাবেন না। ৬০ টি এসোসিয়েশনে প্রশাসক নিয়োগ কারা করল? ২০০০ টাকা ফিস ২০০০০ এ রূপান্তর কারা করলো? অলাজনক সংগঠনে ডিভিসি প্রযোজ্য হয় না? আপনারা তাও করলেন? ভোটে আসেন কত হিম্মত আপনাদের? জিবি সদস্যরা দেখিয়ে দেবে? পদে পদে আপনারা ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? মীর নিজাম তার বক্তব্যের প্রথমেই সিনিয়র ব্যবসায়ী নেতা ফজলুর রহমান (অসুস্থ), মোহাম্মদ আলীর স্ত্রী (অসুস্থ), পুরান ঢাকার আফজাল ঢালী (অসুস্থ) আশু সুস্থতা কামনা করেন।
সংগঠনের যুগ্ম মহোবায়ক নিজাম উদ্দিন রাজেশ বলেন, এফবিসিসিআই আইকে আপনারা এলিট শ্রেণীতে নিয়ে যেতে চান? এনডিসি কোর্সে একজন ননজীবী সদস্যকে পাঠালেন? কেন জীবীদের মধ্যে যোগ্যতা ছিল না? ১ বছর হলো আপনারা ব্যবসায়ীদের নির্যাতনে নেমেছেন? প্রশাসককে উদ্দেশ্য করে তিনি বলেন বেশ সুখেই আছেন তো? হোটেল সোনারগাঁও এ পরিচালক, বিমান পরিচালনা পর্ষদের পরিচালক, রুপপুর পারমাণবিক কেন্দ্রের পরিচালক বেশ চলছে প্রশাসকের? আপনি ব্যবসায়ী সমাজের জন্য কি করেছেন? নির্বাচন নিয়ে যে রং তামাশা করছেন ডিভিসির মত একটি বিষয় জুড়ে দিয়ে কি তামাশা দেখাচ্ছেন। এটা যদি এতই প্রয়োজন হতো আপনি যখন প্রথম নিযুক্ত হলেন তখনই শুরু করলেন না কেন? নাকি ডিভিসি আপনার সতীন? নাম নিতে লজ্জা লাগতো?
কোনো ব্যবসায়ীকে নির্বাচন বোর্ড চেয়ারম্যান পদে দিতে পারলেন না?
অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য ৫৫ সদস্যের টিম রেডি হয়েছে সেখানে অন্তত ২০ জন জীবী নন। আসলে আপনি চাচ্ছেন টা কি?
সহ-সভাপতি প্রার্থী হিসাবে সহিদুল হক মোল্লার নাম ঘোষণার পর তিনি (মোল্লা) বলেন গতবার ২০২৩-২৫ নমিনেশন ফরম উঠানোর পর ২১ দিন বাসাতে ঘুমাতে পারিনি। বিভিন্ন সংস্থা আমাদের ধাওয়া করতো। এখন কোন মুখে আমাদের ফ্যাসিস্ট বলেন? আমরা দেশের আইন কানুন মেনে ব্যবসা করি, এটা কি আমাদের অপরাধ? দেখেন আমাদের ঘাটাবেন না আমরা উড়ে এসে জুড়ে বসিনি।
আজকের অনুষ্ঠানের জন্য কম ভোগান্তি করেননি। অভিযোগ করেছেন এখানে নাকি ফ্যাসিস্ট ও জঙ্গিরা একটা মিটিং করবে? দেশের মানুষ হয়ে দেশের মানুষকে এভাবে অপমান করতে আপনারদের লজ্জা করে না। অনেক হয়েছে নির্বাচনটা হতে দিন। অনুষ্ঠানে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সহ উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য হামিদুর রহমান হামিদ,বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, খন্দকার গ্রুপের চেয়ারম্যান সহ-সভাপতি প্রার্থী খন্দকার রুহুল আমিন, আবু সাদেক, আমির হোসেন নূরানী, মাহফুজুর রহমান মাহফুজ, আফতাব জাবেদ, আহমেদ উল্লাহ,মোশতাক আহমেদ বিপ্লব, সাত্তার গ্রুপের চেয়ারম্যান এম এ সাত্তার খান, অভ্যন্তরীণ পোশাক প্রস্তুতকারক সমিতির সভাপতি আলাউদ্দিন মালিক, উপমহাদেশের আলোচিত উপস্থাপক- এসএমই সংগঠক ট্রফি ইসলাম, আবুল হাশেম প্রমুখ।
আপনার মতামত লিখুন :