Agaminews
Dr. Neem Hakim

বাজিতপুরে উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুন ২৯, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ন /
বাজিতপুরে উপজেলা বিএনপির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

অংশ নেননি সভাপতি-সম্পাদক পদপ্রার্থীসহ অনেক নেতাকর্মী

হাওর অঞ্চল প্রতিনিধি বদরুল রহমান
৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গতকাল শনিবার (২৮ জুন) সকাল ১১টায় পৌর শহরের নাজিম ভ‚ইয়া মাঠে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর-নিকলী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
সভাপতির বক্তব্যে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সিআইপি মো. শরিফুল আলমের নির্দেশনায় ৫ জুলাই বাজিতপুর উপজেলা বিএনপির কমিটি গঠন ও সম্মেলন করার কথা রয়েছে। গত সাড়ে ১৫ বছরে ফ্যাসীবাদ সরকারের আমলে তিনি এবং তার হাজার হাজার নেতাকর্মীরা মিথ্যা মামলায় জেল, জুলুমসহ গুমের মত ঘটনা ঘটেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
সভায় বক্তব্য রাখেন রাখেন যুগ্ম আহ্বায়ক মোস্তাফা আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, অধ্যাপক তফাজ্জল হোসেন বাদল, অধ্যাপক ইন্দ্রজিত দাস, আবু বকর সিদ্দিক ডালহৌসী, মো. মহসীন মিয়া, আলে মোহাম্মদ আলম, ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে প্রস্তুতি সভায় অংশ নেন নি উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মীর জলিল, সাধারণ সম্পাদক প্রার্থী বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক প্রার্থী কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট শাহ আলম, কাইয়ুম খান হেলাল, বদরুল আলম শিপুসহ অনেক নেতাকর্মী।
সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ সম্পাদক পদপ্রত্যার্শী এডভোকেট শাহ আলম বলেন, ‘বাজিতপুর উপজেলা বিএনপির উৎসবমুখর, সুষ্ঠ, সম্মিলিত, সুশৃঙ্খল সম্মেলন ও নতুন কমিটি গঠন প্রক্রিয়াকে নিশ্চিত অস্থিতিশীল বিভাজনের মুখে পতিত করলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃত্ব।’
বদরুদ্দিন ওমর বাবু নামে একজন লেখেন, ‘এই সম্মেলন সুখকর হবে না। ভবিষ্যৎ রাজনীতির অশনি সংকেত। শীঘ্রই স্থগিত করার ঘোষণা দিতে হবে। নইলে দলে বিভাজন হবে। ভবিষ্যতে নির্বাচনে জিততে অনেক বেগ পেতে হবে। ইহা সম্পূর্ণ একতরফা একপেশে। বাজিতপুর জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার প্ল্যান। শরিফুল আলম ভাইয়ের কাছ থেকে এহেন একপেশে সিদ্ধান্ত দল আশা করেনা।’