
পলাশ, স্টাফ রিপোর্টার
প্রাইভেট মাদ্রাসা কল্যাণমূলক ঐক্যবদ্ধ জাতীয় সংগঠন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে ১৭ মে শনিবার বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী। এর আগে বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কাউন্সিলের আংশিক কমিটি ঘোষণা করেন ভারতের দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর মুহতামিম আল্লামা সুফিয়ান কাসেমী।
অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল হামিদ গওহারী বলেন – ঐক্যবদ্ধ শক্তিই সাফল্যের মেরুদন্ড। ইসলামে মুসলমানদের সম্পর্ক ঐক্য ও ভ্রাতৃত্বের। এই ঐক্যের সুফল অবিদিত। এর বিপরীতে বিভেদ ও অনৈক্যের নানাবিধ কুফলের কথা কারো অজানা নয়।
তিনি আরো বলেন, আমরা কোন ব্যক্তি ও সংগঠনের প্রতিপক্ষ নই, শত্রুও নই। কারোর সঙ্গে আমাদের কোন বৈরিতা নেই। সকলের কাজ ও প্রচেষ্টাকে শ্রদ্ধা করি। বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশন (বিএমএ) নতুন কোন বার্তা ও মিশন নিয়ে আবির্ভূত হয়নি। এসেছে ঐক্য ও সংহতির বার্তা নিয়ে।
অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ বলেন – আমাদের মাদ্রাসাগুলোর দায়িত্বশীলদের মধ্যে একতা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে হবে। তিনি বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের মাধ্যমে দেশের সকল কম্বাইন্ড সিলেবাসের মাদ্রাসা সমূহকে সম্ভাব্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এছাড়া ৭৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে, মুফতি ় ফয়জুল্লাহ সিনিয়র সহ-সভাপতি, হাফেজ মাহমুদুল হক হাফেজ্জী ও মাওলানা তানভীরুল ইসলাম মহসিন সহ-সভাপতি, মুফতি আবুল হাসান শাহী যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতি হিফজুর রহমান সাংগঠনিক সম্পাদক, মুফতি ইব্রাহীম খলিল কাওসারী দপ্তর সম্পাদক, মুফতি আহসান হাবিব অর্থ সম্পাদক, হাফেজ ক্বারী মোয়াজ্জেম হোসাইন প্রচার সম্পাদক, মুফতি মিজানুর রহমান গওহারী শিক্ষা সম্পাদক, মাওলানা হিশামুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নাজির আহমেদ তালুকদার ও মাওলানা জালাল উদ্দিন নির্বাহী সদস্য নির্বাচিত হন।
সর্বশেষে তারা – ইসলাম, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
আপনার মতামত লিখুন :