বিজনেস ফাইল প্রতিবেদক
গতকাল শনিবার গুলিস্তানের কাপ্তান বাজারস্থ খন্দকার টাওয়ার বসেছিল ব্যবসায়ীদের মিলন মেলা। আষাঢ়ের সন্ধ্যায় ব্যবসায়ীরা পেয়েছিল তাদের প্রিয় নেতা মোহাম্মদ আলীকে। নেতাকে পেয়ে অনেকেই তুলে ধরেন তাদের ব্যবসায়ের সর্বশেষ অবস্থা। সিনিয়র নেতাদের মধ্যে আব্দুস সালাম, আফজাল হোসেন, আব্দুর রাজ্জাক মোহাম্মদ আলীর সভাপতি হিসেবে প্রার্থীতার ব্যাপারে ভূয়ষি প্রশংসা করেন। তারা বলেন মোহাম্মদ আলী সভাপতি প্রার্থী হলে অন্য কাউকে আমরা ভোট দেব না। পুরান ঢাকার প্রায় ৪০ টি এসোসিয়েশনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি পদে প্রার্থী খন্দকার গ্রুপের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। অনুষ্ঠানে সহযোগিতা করেন সাবেক পরিচালক নিয়াজ আলী চিশতী ও কাউসার আহমেদ।
অধিকাংশ বক্তা বলেন এবার সরাসরি ভোট হবে আর এ ভোটে আমাদের প্রিয় নেতা মোহাম্মদ আলী সর্বোচ্চ ভোট পিয়ে বিজয়ী হবে।
মোহাম্মদ আলী তার বক্তব্য বলেন আমি আপনাদের সাথে ছিলাম এখনো আছি। আমার হাত দিয়ে অনেকেই নেতা হয়েছে এখন শুনতে পাচ্ছি তাদের কেউ কেউ নাকি আমার বিপরীতে নির্বাচনও করবে। তবে সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার আমি আপনাদের সাথে আবার মত বিনিময় করে আমি আমার বক্তব্য তুলে ধরব। আপনারা আমার জন্য দোয়া করবেন।
পুরান ঢাকায় ব্যবসায়ীদের ভালোবাসায় সিক্ত সভাপতি প্রার্থী মোহাম্মাদ আলী












Leave a Reply