Agaminews
Dr. Neem Hakim

নিশাত জাহানের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ৭:১২ অপরাহ্ন /
নিশাত জাহানের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোঃ আকরাম খাঁ হলে আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় নিশাত জাহান-এর মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু তাদের লিখিত বক্তব্যে বলেন – আওয়ামী ফ্যাসিবাদের দোসর, নাখালপাড়া তথা তেজগাঁও এলাকার বিএনপির আতঙ্ক, সাবেক অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনার সহযোগী, তার কার্যালয়ে কর্মরত বার্তা বাহক বিপ্লব এর কথিত স্ত্রী নিশাত জাহান গত ২৩/০৬/২০২৫ তারিখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রাইম রিপোর্টার্স হলে, তেজগাঁও থানার স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট ও সুদূর প্রসারী উদ্দেশ্য প্রণোদিত গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি কাল্পনিক ঘটনা বর্ণনা করে – একটি সংবাদ সম্মেলন করেন। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ছাড়া কিছুই নয়।
তারা আরো বলেন – এটা এরূপ এক ঘটনা যা শুধুমাত্র সংবাদ সম্মেলনকারী নিশাত জাহান এবং তার কথিত পরিবার, তার চাচা হুমায়ুন ছবির, সামিউন বাছির তাদের মধ্যে পারিবারিক ওয়ারিশ ভিত্তিক ঘটনা। এর মধ্যে কোনভাবেই ঢাকা মহানগর উত্তর বিএনপি’র ১ নং সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও থানা বিএনপি’ র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির এবং স্থানীয় বিএনপি’ র নেতা আমানউল্লাহ আমান কোনভাবেই সম্পৃক্ত নয়। নিশাত জাহানের পারিবারিক বিষয়ের শালিসও উপরোক্ত নেতৃবৃন্দ করে নাই এবং তাদের বাড়িতে কখনো যায়ও নাই। সংবাদ সম্মেলনে নিশাত জাহানের বর্ণনা মতে উক্ত তারিখে কোন বৈঠকও হয় নাই। যেখানে কোন শালিশ, বৈঠকই হয় নাই, সেখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির ১ নং সদস্য আনায়ারুজ্জামান আনোয়ার কর্তৃক সংবাদ সম্মেলনকারী নিশাত জাহানকে হুমকি প্রদান, ফ্লাট দখল, ফ্লাট থেকে বের করে দেওয়া তো কল্পনা প্রসূত ষড়যন্ত্র সৃষ্টির অংশ মাত্র।
প্রকৃত ঘটনা হলো, সংবাদ সম্মেলনকারী নিশাত জাহান ৫ ই আগস্ট ২০২৪ এর পর আনোয়ারুজ্জামান আনোয়ারের নিকট আসে এবং বলে জাতীয়তাবাদী মহিলা দলের হয়ে রাজনীতি করবে। যেহেতু আনোয়ারুজ্জামান আনোয়ার, নিশাত জাহানকে চিনেন না তাই তিনি স্থানীয় বিএনপির নেতা তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজুর নিকট পাঠান। নিশাত জাহান তখন ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজুর নিকট আসেন এবং একটি অভিযোগ করেন তার বাড়ি থেকে খুনি হাসিনা সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এপিএস শফিক চাদা নেন এবং তা থেকে রক্ষা করার জন্য কাকুতি – মিনতি করেন। তখন ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে নিশাত জাহানের এই সমস্যার সমাধান করেন।
এরপর ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু স্থানীয় নেতাকর্মীদের কাছে খোঁজ খবর নিয়ে জানতে পারেন, কথিত নিশাত জাহান ছিলেন আওয়ামীলীগের দোসর এবং জুলাই হত্যাকাণ্ডে যুব মহিলা লীগের সহযোগী। খুনি হাসিনার কার্যালয়ে কর্মরত বার্তা বাহক বিপ্লবের স্ত্রী এবং গত ২২/০৯/২০২২ ইং তারিখে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনার নিকট বিএনপি’ কে গালিগালাজ করে আওয়ামীলীগের হয়ে তার পারিবারিক বিষয়ে একটি আবেগ ঘন মিথ্যা আবেদন করে।
এসব জানার পর ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু, নিশাত জাহানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত করতে রাজি হন নাই এবং আনোয়ারুজ্জামান আনোয়ার – কে অবহিত করেন যে, কথিত নিশাত জাহান আওয়ামীলীগের দোসর, খুনি হাসিনার কার্যালয়ে কর্মরত বার্তা বাহক পলাতক বিপ্লব তার দ্বিতীয় স্বামী। তাকে কোনভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে অন্তর্ভুক্ত করে জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্ট করা যায় না।
এরপর নিশাত জাহান আবারও ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজুর নিকট দলে যোগ দেয়ার জন্য আবদার নিয়ে অফিসে আসেন এবং তেজগাঁও থানা বিএনপি’ র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হাফিজুর রহমান কবিরের নামে কুরুচিপূর্ণ কথাবার্তা বললে ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু তাকে ধমক দিয়ে থামিয়ে দেন। এরপর থেকে নিশাত জাহান আর ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজুর অফিসে আসেন নাই। পরবর্তীতে ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু জানতে পারেন, নিশাত জাহান একটি পারিবারিক মামলায় জেল- হাজতে আছেন। এরপর হঠাৎ করেই দেখি নিশাত জাহানের সংবাদ সম্মেলন। আমরা অত্যন্ত অবাক হই এবং আশ্চর্যান্বিত হই এই ভেবে যে, একটি শতভাগ মিথ্যার নাটক কিভাবে মঞ্চস্থ করলেন নিশাত জাহান।
আমাদের সকলের ধারণা, ফ্যাসিবাদী আওয়ামীলীগ এবং বি.এন.পি’ র বিরোধী কোন গ্রুপের আশ্রয় – প্রশ্রয়ে জঘন্য কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে নিশাত জাহান মোটা অংকের অর্থের বিনিময়ে এই মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করেন।
অতএব, এই নিশাত জাহান কর্তৃক মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের কারণে আমাদের যে মানহানি হয়েছে, তার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের বরাবর আমাদের আকুল আবেদন, উপরোক্ত বিষয়টি তদন্তপূর্বক নিশাত জাহানকে অতিসত্বর আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানায় তারা।