নিকলী জারইতলা ইউনিয়নে জামায়াত নেতা অধ্যাপক রমজান আলীর গণসংযোগ

বাজিতপুর প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গণসংযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমীর ও কিশোরগঞ্জ-৫ ( নিকলী – বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী আজ সোমবার নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের শাহপুর গ্রামে গণসংযোগ করেন। তিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আগামী নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলার সহকারি সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, নিকলী উপজেলা আমীর আবুল হোসেন,সাবেক আমীর মতিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নাসির উদ্দীন রুবেল,হুমায়ুন কবির,জারইতলা ইউনিয়ন সভাপতি মনহর আলী,সেক্রেটারি রতন মিয়াসহ স্থানীয় ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিগণ। পরে জামায়াতের জেলা আমীর রসুলপুর বাজারে গণসংযোগে অংশ নেন।

এসময় বাজারের ব্যবসায়ী ও বাজারে আগত সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।তিনি আগামী নির্বাচনে তার প্রার্থিতার কথা উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *