নিকলী প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা নিকলী উপজেলা সদর ইউনিয়নের সাইটধার সাহাপাড়া গ্রামের, শৈশবে মা বাবা হারিয়ে, দুই বোনকে নিয়ে পিতৃভূমিতে ঘর তৈরি করে, বসবাস করার সামর্থ ছিলনা হতদরিদ্র নৃপেন বর্মনের। পিতার রেখে যাওয়া বসতঘরটি, ঝড়ে ভেঙ্গে ফেললে, ছেলে নৃপেন বর্মনের পক্ষে ঘরটি নির্মাণ করা সম্ভব হয়নি। বোনদুটিকে স্বজন এবং সমাজের মানুষের সহযোগিতায়, বিয়ে দিলেও নিজের ঘর না থাকায়, স্ত্রীসন্তান নিয়ে নৃপেন বর্মন মানবেতর জীবন-যাপন করতেন।
সে করুন চিত্রটিই সোস্যাল মিডিয়ায়, আলামিনের ভয়েজ অব নিকলী পেইজে তুলে ধরেন দৈনিক বিজনেস ফাইল নিকলী উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম। সেটি দৃষ্টি গোচর হয় নিকলী সদর ইউনিয়নের পাঁচরুখী প্রবাসী কল্যাণ যুব সংঘের সভাপতি আঃ করিমের। তার উদ্যোগে অবশেষে একটি নতুন ঘর নির্মাণ করে দেয়া হয় নৃপেন বর্মনকে। সম্পূর্ণ টিনশেড দিয়ে নির্মিত ১২হাত দৈর্ঘ্য ও ৮হাত প্রস্থ ঘরটিতে মাথা গোঁজার ঠাঁই হয় হতদরিদ্র নৃপেন বর্মনের।
১৭/১০/২৫ইং (বৃহস্পতিবার) পাঁচরুখী প্রবাসী কল্যাণ যুব সংঘের সভাপতি আঃ করিমের পক্ষ থেকে, নৃপেন বর্মনের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন নিকলী উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় সহ সাংস্কৃতিক সম্পাদক খায়রুল মোমেন স্বপন, সাংবাদিক নুরুল ইসলাম, নিকলী উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিটনসহ পাচঁরুখী প্রবাসী কল্যাণ যুব সংঘের সদস্যরা।
নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন হতদরিদ্র নৃপেন বর্মন বলেন, শিশুকালে মা বাবা হারিয়ে খুব কষ্ট করতাম। একমুঠো খাবারের জন্য,তীব্র কষ্ট ভোগ করেছি, বোনদের নিয়ে । নতুন একটি ঘর তৈরি করার সামর্থ ছিলনা।যারা আমার এই ঘরটি তৈরী করে দিয়েছেন তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।
নতুন ঘর হস্তান্তরের সময় নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম বলেন, মানুষ মানুষের জন্য, সমাজের প্রতিটি মানুষ এঁকে অপরের, ভাই বন্ধু স্বজন হয়ে সমাজের হতদরিদ্র বঞ্চিত নিপীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ালে,সকল রকমের বৈষম্যে দূর করা সম্ভব হতো। প্রবাসীদের বহুল কষ্টে উপার্জিত অর্থ দিয়ে, হতদরিদ্র নৃপেন বর্মনের বসতঘরটি নির্মাণ করে, মুখে হাসি ফুটিয়ে তোলার জন্য পাঁচরুখী প্রবাসী কল্যাণ যুব সংঘের সভাপতি আঃ করিম উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি আমার দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাই। আগামীতে ও তাদের মানবিক কাজ অব্যাহত থাকবে প্রত্যাশা রইল। সেই সাথে ধন্যবাদ জানাই দৈনিক বিজনেস ফাইল নিকলী উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলামকে, চমৎকার লিখনির মাধ্যমে, সমাজের অসহায় ছিন্নমূল, হতদরিদ্র বঞ্চিত মানুষগুলোর জীবনচিত্র তুলে ধরার জন্য।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয়সহ সাংস্কৃতিক সম্পাদক ও নিকলী উপজেলা ইউনিটের আহ্বায়ক খাইরুল মোমেন স্বপন বলেন, মানবসেবা করা একটি স্বর্গীয় সম্মান কেননা আপনি যখন পরের জন্য কিছু করছেন, আপনি মানবতার কাজ করছেন।
আর্ত মানবতার সেবায় কাজ করা, প্রত্যকেকেই আমার দলের পক্ষ থেকে জানাই লাল সালাম।
দৈনিক আজকের দেশ পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নূরুল ইসলাম বলেন, ভবিষ্যতে ও প্রবাসীদের মহতি মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে প্রত্যাশা রেখে, সমাজের বিত্তবান সামর্থ্যবানদের প্রতি উদাত্ত আহ্বান রইলো, সকলেই সকলের অবস্থান থেকে, আর্তমানবতার সেবায় কাজ করে, সকল সামাজিক প্রতিবন্ধকতা দূর করে, একটি সুষ্ঠু সুন্দর, ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ি। পাঁচরুখী প্রবাসী কল্যাণ যুব সংঘের মুখপাত্র আফরিন বলেছেন, অবহেলিত বঞ্চিত মানুষগুলোর সেবায়, আমাদের সংগঠন এমন আরও ২৬টি মানবিক কাজ করেছি, অসুস্থকে চিকিৎসা প্রদান, নিঃসন্তান বয়োঃবৃদ্ধ দম্পতিকে ঘরদান, বিভাটেক দিয়ে স্বাবলম্বী করা উল্লেখযোগ্য। এটা আমাদের ২৭তম মানবিক কাজ। ইনশাআল্লাহ আগামীতে আমাদের মানবিক কাজগুলো চলমান থাকবে।
সাংবাদিকের ফেসবুক পোস্ট, নিকলীতে মাথা গোঁজার ঠাঁই পেলেন অসহায় নৃপেন বর্মন












Leave a Reply