
বাজিতপুর প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি বরাটিয়া গ্রামের হাবিবুর রহমান আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। হাবিবুর রহমান ক্যান্সারে আক্রান্ত অর্থ কষ্টে দিন পার করছিলেন। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে হাবিবুর রহমানকে দেখত তার পরিবারে উপস্থিত হয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কিশোরগঞ্জ জেলা আমীর ও নিকলী-বাজিতপুর আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
এ সময় সাথে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, নিকলী উপজেলা আমীর আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ। জেলা আমীর অধ্যাপক রমজান আলী রোগীর পরিবারের খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তিনি রোগীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :