তুলতুল সাউথ এশিয়া গোল্ডেন সিনে স্টার এওয়ার্ড ২০২৫-এ ভূষিত

মোঃ আব্দুল হক চৌধুরী, জামালগঞ্জ উপজেলা প্রতিনিধি
তরুণ লেখক ও কথাসাহিত্যিক তুলতুল কথাসাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য সাউথ এশিয়া গোল্ডেন সিনে স্টার এওয়ার্ডে ভূষিত।গত ১৬ই মে ২০২৫ বিশ্ব সাহিত্য কেন্দ্রে বিকেল ৩ টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উনাকে এওয়ার্ড প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম।
অনুষ্টান উদ্বোধক বিএফইউজে এর সাবেক সহকারী মহাসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শহিদ উল্লাহ মিয়াজী। সভায় সভাপতির আসন অলংকৃত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন,স্বর্ণপদক প্রাপ্ত কবি ও লেখক,সাউথ এশিয়া সাহিত্য পরিষদ এর উপদেষ্টা পুস্পেন রায় । শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, সাংবাদিক, গীতিকার, সুন্দরবনের চেয়ারম্যান গাজী আব্দুল আলীম।
স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক, লেখক জ্যামবস কাজল, বিশেষ অতিথি বাবিসাস ও বিনোধন ধারার প্রতিষ্টাতা পরিচালক আবুল হোসেন মজুমদার। এখানে মিডিয়া পার্টনার ছিলো- মিলিয়ন সিটি., এ টি এন এম সি এল, স্বদেশ বিচিত্রা, দৈনিক ঐশী বাংলা,সুন্দরবন সাংস্কৃতিক পরিষদ।
সাউথ এশিয়া গোল্ডেন সিনে স্টার এওয়ার্ড প্রসঙ্গে তুলতুল বলেন. যেকোন অর্জন দায়িত্ব বাড়িয়ে দেয়। এটিও তেমন। এই মে মাসে মা দিবস চলছে তাই মা দিবসে এই এওয়ার্ড আমার মাকে উৎসর্গ করলাম। সার্বিক পরিচালনায় ছিলেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদ এবং সুন্দরবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আজগর হোসেন।
তিনি বলেন একটা সফল প্রগ্রাম করেছি আমরা। সকল ক্ষেত্রে অবদান রাখা প্রত্যেক ব্যক্তিকে সম্মানিত করার চেষ্টা করেছি। একটি রক্ষনশীল পরিবার থেকে উঠে এসে নিজেকে সাহিত্যিক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তুলতুল। খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজশ্র মানুষের ভালোবাসা। তিনি শুধু কলম সৈনিকই নন, বাস্তব জীবনে তিনি একজন দক্ষ লেখকও। এছাড়াও তিনি একজন ফ্যাশন সচেতন লেখক হিসেবে নিজেকে পরিচিত করেছেন। তিনি দেশীয় জিনিস খুব পরেন, আজ সাউথ এশিয়া গোল্ডেন সিনে এওয়ার্ড প্রোগ্রামে ও পরেছেন পিংক গাউনের সাথে মেক্রেমের এর জুয়েলারী যেগুলো আবুজ হান্ডিক্রাফটস পেজ থেকে নেয়া।
এই পর্যন্ত তুলতুলের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি। লেখালেখির জন্য পেয়েছেন অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। তিনি লেখালেখি করে উনার মেধা ও দক্ষতায় সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।সামাজিক অসংগতি নিয়ে প্রতিনিয়তই তিনি লিখেন,এতে অনেকেই উনার লেখনীর ভক্ত হয়ে উঠেছেন।এতে তিনি তুমুল আলোচিত -সমালোচিত ও হচ্ছেন। তিনি একাধারে একজন লেখক, কবি, উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা/ভয়েস প্রেজেন্টার ও দাবা খেলোয়াড়। বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই। দৈনিক কালের কন্ঠ, দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন.দৈনিক ইত্তেফাক, দৈনিক খোলা কাগজ, দৈনিক প্রতিদিনের সংবাদ, দৈনিক এন টিভি অনলাইন.দৈনিক মানবকন্ঠ, দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণ, দৈনিক সরকারী পত্রিকা শিশু.নবারুণসহ অনেক পত্রিকায়ই তিনি লিখছেন। তাছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালেই লেখনি দিয়ে আলো ছড়াচ্ছেন।উনাকে দুই.বাংলার জনপ্রিয় লেখকও বলা হয়ে থাকে। তিনি জার্মানি, সিংগাপুর, অস্ট্রেলিয়ার. প্যারিসের বাংলা পত্রিকা গুলোতেও উনার লেখা প্রকাশিত হয়েছে।
অনুষ্টানের সার্বিক পরিচালনায় ছিলেন সাউথ এশিয়া সাহিত্য পরিষদ এবং সুন্দরবন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আজগর হোসেন। তিনি বলেন,আজ একটা সফল প্রোগ্রাম করেছি,আমরা সকল ক্ষেত্রে অবদান রাখা প্রত্যেক ব্যক্তিকেই সম্মানিত করার চেষ্টা করি,খুব অল্প বয়সে তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজস্র মানুষের ভালোবাসা। তিনি শুধু কলম সৈনিকই নন, বাস্তব জীবনে তিনি একজন দক্ষ লেখকও। এই পর্যন্ত তুলতুল এর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬ টি। লেখালেখির জন্য পেয়েছেন অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *