মোঃ জাহাঙ্গীর হোসেন খান: বিজনেস ফাইল প্রতিনিধি
ঢাকায় বসবাসরত ভাষানচরবাসীর মধ্যে সৌহার্দপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে ঢাকাস্থ ভাষানচর কল্যাণ সমিতির জন্ম হয়েছে।
এই সংগঠনটি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। ‘আমরা মিলি প্রাণের স্পন্দনে’ প্রতিপাদ্য সম্প্রতি এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর সন্ধ্যা) ৬ টায় জোনাকী কনভেনশন হলে আনন্দঘন পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি এম. আব্দুর রশীদ শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।
পরে সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বিগত সাধারণ সভায় কার্যবিবরণী ও গত মেয়াদের বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন যা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান কার্যনির্বাহী কমিটি, প্রবাসী সদস্য, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও বিশিষ্ট ব্যবসায়ীগণসহ সমাজের নানা পেশার ৫০০ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২০২৫-২০২৭ মেয়াদের জন্য এম আব্দুর রশিদকে সভাপতি, এ কে আজাদকে সিনিয়র সহ-সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তারা ভাষানচর কল্যাণ সমিতির সাফল্যে ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সভাপতি তার ভাষনে বলেন, ভাষানচর মানুষের সার্বিক কল্যাণের জন্য কাজ করে যেতে চাই। ভাষানচরকে আগামী দিনে একটি সুন্দর মডেল ইউনিয়ন উপহার দেয়ার জন্য যা যা করণীয় তা আমরা করতে বদ্ধ পরিকর।
সভায় সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ বলেন, আমরা ভাষানচরবাসী এক সময় ক্ষুদ্র পরিসরে কাজ শুরু করি, আজ আমাদের সংগঠনটি হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে। আমরা ভাষানচরবাসী যেকোন সমস্যা আপনাদেরকে সাথে নিয়ে সমাধান করতে চাই। আপনারা আমাদের পাশে বিগত দিনে যেভাবে ছিলেন, ভবিষ্যতেও আমাদের পাশে থাকবেন তাহলে এই কল্যাণ সমিতি ঢাকায় এক আলোড়ন সৃষ্টি করবে। এলাকাবাসী বলেন, আমাদের প্রবীন মুরব্বী এম আব্দুর রশিদ সাহেব দিনরাত পরিশ্রম করে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমাদের সাধারণ সম্পাদক আজাদ ভাই তার ডায়নামিক নেতৃত্বের জন্য এই সংগঠন আজ সবার মুখে মুখে তার কৃতকর্মে এগিয়ে যাচ্ছে।












Leave a Reply