
পলাশ চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মিসেস জেসমিন আক্তার, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুল কাদের হাওলাদার এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন আনোয়ার হোসেন।
সভায় অন্যদের মধ্যে সংগঠনের আরো উপস্থিত ছিলেন-মোঃ শাহিন আলম, মোঃ কামরুল হোসেন, আলেয়া বেগম, মোঃ কবির হোসেন, এইচ রবিউল চৌধুরী প্রমূখ।
তারা বলেন – নানান প্রতিবন্ধকতার মাঝেও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ৪০ বছর পার করে ৪১তম বর্ষে পদার্পণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর অত্যন্ত সম্ভাবনাময় একটি সেক্টর। এই সেক্টরের মাধ্যমে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে দেশের অর্থনীতিতে আমাদের শ্রমিকরা দারুন ভূমিকা রাখছে। অথচ অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে আমরা তাদের বঞ্চিত করি। শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি-কান্নার সাথে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ চিরকালই ওতপ্রোতভাবে জড়িত থাকতে চায় এটাই সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের প্রতি যথাযথ ন্যায্যতার ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হোক এবং তাদের প্রতি সকল দিক থেকে সুবিচার করা হোক এই প্রত্যয় ব্যক্ত করেন তারা। উক্ত সভায় আরও অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :