বিজনেস ফাইল প্রতিবেদক
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘মহাশোভাযাত্রা পরিষদ”র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও মহাশোভাযাত্রা পরিষদের আহ্বায়ক আয়ান শর্মা। মহাশোভাযাত্রা কমিটির যুগ্ম আহ্বায়ক শিমুল মুহুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা অসিত সেন, মিলন শর্মা, কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি বাবুল ঘোষ বাবুন, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি লায়ন শংকর সেনগুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সভাপতি অশোক নাথ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সিদ্ধানর্থ শংকর সিধু, সাংগঠনিক সম্পাদক আশীষ চৌধুরী, সুজন দাশ, চন্দন মহাজন, পিংকু ভট্টাচার্য্য,চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল নাথ, চট্টগ্রাম মহানগর জন্মাষ্টমী কমিটির সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বরণ বিশ্বাস, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস প্রকাশ পাল, কেন্দ্রীয় উপ অর্থ সম্পাদক সুমন ঘোষ বাদশা,উপ প্রচার সম্পাদক অরুপ দাশ রুবেল, কেন্দ্রীয় সদস্য শ্যামল দাশ, মহাশোভাযাত্রা কমিটির যুগ্ম আহ্বায়ক ঝুলন দত্ত,পিল্টুন দে, লিটু সূত্রধর, হারাধন চৌধুরী, কুমার বিশ্বাস, আদর শর্মা, প্রণয় দাশ সানি, অশ্রু চৌধুরী,দীপা দাশ, সীমান্ত দত্ত ঋজু, অভি দাশ, আপন দাশ, সাগর দে, সুমিত দাশ প্রমুখ।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাশোভাযাত্রা পরিষদের সভা অনুষ্ঠিত












Leave a Reply