চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকার মোহাম্মদপুর ১নং গেইটস্থ এক পরিবারের বসতভিটা দখলের অপচেষ্টার পাঁয়তারা করছে কুচক্রি মহল। তাদের আশ্রয়নের শেষ সম্বল হিসেবে রক্ষিত ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জায়গাটি এখন যেন অন্যের বসতঘর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় জনসাধারণের থেকে প্রাপ্ত ভাষ্য মতে, মৌরশী সূত্রে রত্না প্রভা প্রজাপতি প্রকাশ রত্না বালা প্রজাপতি জায়গা প্রাপ্ত হয় তাদের জায়গাটিতে বর্তমানে মহামান্য ৩য় যুগ্ম জেলা জজ আদালতে বিচারধীন মামলা নং: ৪৮/২০১৯- স্বত সাবাস্থে দখল স্থিরতর এবং কবলা যোগসাজসী ফেরবী স্বত্বাভাবে পন্ড সাব্যস্থের ও স্থায়ী নিষেধাজ্ঞার মামলা চলমান থাকা শর্তেও
বিভিন্ন পন্থা অবলম্বন করে সরকারী নির্দেশনা অমান্য করে মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী সহ গং অবৈধ এবং জোড় পূবর্ক বসতবাড়ি দখলের জন্য নিরীহ পরিবারটি ওপর আক্রমণ করে দখর নেয়ার চেষ্টা করে।
জোড় পূবর্ক বসতবাড়ি দখলকালে নিরীহ পরিবারটি পাঁচলাইশ থানা শরণাপন্ন হলে তাৎক্ষনিক স্থানে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পরবর্তীতে জায়গার প্রকৃত মালিকের পরিবারটির আশ্রয়নের ব্যবস্থা করে দেয়।
তথ্য অনুসন্ধানে আরো তথ্য পাওয়া যায়, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী একটি দলিলপত্র বসবাসরত পরিবারটি দাদির কাছ থেকে জায়গা ক্রয় করেছে মর্মে দলিলপত্র নিয়ে অপচেষ্টায় সামিল হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোহাম্মদ সোলাইমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, মুরাদপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে জানেন এবং এ বিষয়টি যদি সত্যতা বিবেচনা করে তিনি মামলা গ্রহণ করবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।












Leave a Reply