Agaminews
Dr. Neem Hakim

গোপালগঞ্জের ঘটনার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৫, ৫:২০ অপরাহ্ন /
গোপালগঞ্জের ঘটনার তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে, সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এখানে কারও রাজনৈতিক পরিচয় দেখা হবে না।’

তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার সব দলের আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে সরকারের বলার কিছু নেই।’