
বিজনেস ফাইল প্রতিবেদক
গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটির আজীবন সদস্য, বিশিষ্ট শিল্পপতি, ছাত্তার গ্রুপের চেয়ারম্যান সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
গত ২৬ এপ্রিল ২০২৫ শনিবার গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ্ সোসাইটির ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন গুলশান সেন্ট্রাল মসজিদ এন্ড ঈদগাহ সোসাইটির সাবেক সভাপতি, রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব মুফলেহ আর. ওসমানী। নির্বাচনী সেশনে প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান এবং নির্বাচন কমিশনার মোঃ নুরুন নেওয়াজ সেলিম এর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনে এম এ ছাত্তার খান সর্বসম্মতক্রমে গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ্ সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
উক্ত সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মসজিদ সোসাইটির পক্ষ থেকে এম এ ছাত্তার খানকে অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়। সোসাইটির সাধারণ সম্পাদক আবু সালেহ চৌধুরী স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় বলা হয়, আমরা আশাকরি আপনার অব্যাহত আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে অত্র মসজিদ সোসাইটির আদর্শ এবং উদ্দেশ্য বাস্তবায়নের গতি তরান্বিত হবে। আল্লাহ্ জাল্লাহ শানহু আমাদের এ প্রয়াস কবুল করুন। আমিন।
আপনার মতামত লিখুন :