গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে চীন বলেছে, তেল আবিবের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন সব পদক্ষেপের আমরা বিরোধিতা ও নিন্দা জানাই।
“বেসামরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া উচিত নয় এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে পড়া উচিত নয়,” বলেছেন ওই মুখপাত্র।
গাজা উপত্যকায় রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৯৩ ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
আমরা আশা করি, পক্ষগুলো একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাবে, পরিস্থিতি শান্ত করবে এবং যত দ্রুত সম্ভব মানবিক সংকট দূর করবে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় প্রায় ৫৯ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সামরিক অভিযানে ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং মারাত্মক খাদ্য ঘাটতি দেখা দিয়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।












Leave a Reply