গণভোটই সমস্যার একমাত্র সমাধান: শেখ মোস্তাফিজুর রহমান

বিজনেস ফাইল প্রতিবেদক
বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারে গণভোটই একমাত্র সমস্যার সমাধান। তিনি বলেন, এই সংকট সমাধানে আমরা দীর্ঘদিন ধরেই গণভোটের দাবি জানিয়ে আসছি। সম্প্রতি জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজও বলেছেন- জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটই সমাধান। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় তিনি একথা বলেন। শেখ মোস্তাফিজুর রহমান আরও বলেন, গণতন্ত্র এখন খাদের কিনারে। এ অবস্থা থেকে উত্তরণে নিবন্ধিত ও অনিবন্ধিত সব রাজনৈতিক দলকে একীভূত হতে হবে। সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *