কুমারখালীতে প্রতিবন্ধী সংগঠনের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোশারফ হোসেন
একজন সিএনজি চালক সুকুমার বিশ্বাস একটি প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক। প্রতিবন্ধীদের নিয়ে প্রতিবছরের ন্যায় এই বছরেও।কুষ্টিয়া কুমারখালী উপজেলার প্রায় ২০০ প্রতিবন্ধী ও অসহায় মানুষদের নিয়ে পালন করলেন এক অন্য রকম ঈদ পরবর্তী উৎসবে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সুকুমার বিশ্বাস এর মতে প্রতিবন্ধী আর অসহায় মানুষের ঈদ যেন অন্য কিছু। তাদের ঈদের দিন থাকতে হয় ঘর বন্দি। এই অনুষ্ঠান আসলেই তাদের মাঝে ঈদের খুশি দেখা যায়। সুকুমারের রয়েছে একটি প্রতিবন্ধী সংগঠন । সেই সংগঠনের পক্ষ থেকে মানুষের সাহায্যে চলে এই সংগঠনটি। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী ও অসহায় মানুষ অংশগ্রহণ করেন।
শনিবার সকালে কুমারখালী খয়ের চারা পৌর ৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যোগ দেওয়া প্রতিবন্ধী বলেন, ‘ঈদ মানে আনন্দ ‘ ঈদ মানে খুশি’ আর সেই আনন্দ ভাগাভাগি করতেই এমন আমাদের এখানে আসা। প্রতিবন্ধী ও অসহায় মানুষ তাদের জীবনে পদে – পদে প্রতিবন্ধকতা শিকার হচ্ছি। এই সব প্রতিবন্ধীদের কারও পরিবার-পরিজন থেকেও নেই । কারও কিছুই নেই। নিরানন্দে ভরা জীবন তাদের। সময় কাটে নির্দিষ্ট আঙিনায়। বাইরে বেড়ানোর সুযোগ মেলে না। তারপরও কখনো কখনো হুট করে ধরা দেয় খুশির কিছু মুহূর্ত। আর এই আনন্দ উপভোগ করার ব্যবস্থা করে দিয়েছে কুমারখালী প্রতিবন্ধী সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সুকুমার বিশ্বাস।
প্রতিযোগিতার মধ্যে রয়েছে , আবৃত্তি , চিত্রাংকন, সংগীত, রচনা, বালিশ খেলা, বল নিক্ষেপ, কানামাছি , হাঁড়ি ভাঙা, রিং খেলা ইত্যাদি। এতে দেড় শতাধিক প্রতিবন্ধীরা অংশ গ্রহন করেছেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রত্যেকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *