কিশোরগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে “জুলাই আগস্ট ২০২৪ বিপ্লবের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে ” এক দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টায় কিশোরগঞ্জ শহরের নগুয়ায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মু. রমজান আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই বিপ্লব এদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এ বিপ্লবে যারা শহীদ ও আহত হয়েছেন, তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদত্বের মর্যাদা অর্জন করেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের ত্যাগকে স্মরণ করে সামনে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল ইসলাম সেলিম, কিশোরগঞ্জ শহর আমির আ ম ম আব্দুল হক, হয়ভতনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক , জেলা অফিস সম্পাদকা মাওলানা সানাউল্লাহ, সাবেক জেলা আমির ও পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী মঙ্গলবাড়িয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা তৈয়বুর জামান, মাওলানা মোঃ ইউসুফ হোসাইন, প্রমূখ। দোয়া মাহফিলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।বক্তারা আরো বলেন, “জুলাই বিপ্লব আমাদেরকে ত্যাগ ও সংগ্রামের আদর্শে অনুপ্রাণিত করে। ইসলামি আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে শহীদদের আদর্শকে বুকে ধারণ করে আমাদের অগ্রসর হতে হবে।”শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও সকলের জন্য মাগফেরাত কামনা করা হয় ।
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই বিপ্লবের আলোচনা সভা ও দোয়া মাহফিল












Leave a Reply