Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে হাওর টাইমসর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জে হাওর টাইমসর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জেলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাওর টাইমস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উদযাপিত হলো জনপ্রিয় অনলাইন পত্রিকা “হাওর টাইমস”-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান।
আলোচনা সভা ও ক্রেষ্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট আইনজীবী আলহাজ্ব এডভোকেট শেখ মাসুদ ইকবাল।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন “হাওর টাইমস” এর সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম ভূঁইয়া।
আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার মেয়র নামে পরিচিত হাজী মোঃ ইসরাইল মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমন।
এছাড়াও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল্লাহ মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান খান সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রেসক্লাব কোষাধ্যক্ষ, দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি ও ইউএনবির জেলা সংবাদদাতা শফিকুল ইসলাম ফকির মতি, কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কালের নতুন সংবাদ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, দৈনিক দিনকাল জেলা প্রতিনিধি আবু জাফর মোঃ সালেহ বাবুল প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন হাওর টাইমস সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম ভ‚ইয়া। সহযোগিতায় ছিলেন দৈনিক তৃতীয় মাত্রা’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে হাওর টাইমস পরিবারের পক্ষ ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মামনা স্বারক প্রধান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সকল সাংবাদিকদেরকে এবং অতিথিদেরকে হাওর টাইমস এর পক্ষ থেকে একটি করে টি শার্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলকেই প্রতিষ্ঠাবার্ষিকীর কেক এবং মিষ্টি দিয়ে মুখ করা হয়।
উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়েই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।