
সিলেট ব্যুরো
১ অক্টোবর সিলেট-রাজনগর সড়কে ছাতকের সহকারী কমিশনার (এসিল্যান্ড) এর গাড়ি চাপায় মারা গেছেন মদন মোহন কলেজের কর্মচারী আশীষ কুমার দাস বিনয় (৫৫) । এতে পূজার আনন্দ আমেজের বদলে নিহতের পরিবারে নেমে আসে শোকের মাতম।সিলেটের সরকারী মদন মোহন কলেজের সকলের প্রিয়,অফিস সহায়ক আশীষ কুমার দাস বিনয় কে রাজনগর- ফেঞ্চুগঞ্জ- সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক নামক স্থানে গত বুধবার সকালে চাপা দেয় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষের সরকারী গাড়িটি। দুর্ঘটনা পর প্রথমে ফেঞ্চুগঞ্জ ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ ‘কালনি এক্সপ্রেস’ ট্র্রেনে সিলেট থেকে ঢাকা যাওয়ার কথা ছিল বুধবার ভোরে। কিন্তু সময়মতো সিলেট রেল স্টেশনে পৌঁছাতে না পারায় মিছ করেন ট্রেনটি। এরপর ও তিনি ট্রেনটি ধরতে সরকারী গাড়ি (সুনামগঞ্জ- থ -১০-০০১৩) চড়ে শ্রীমঙ্গলের উদ্দেশে রওয়ানা দেন। তাকে শ্রীমঙ্গল নামিয়ে ফেরার পথেই তার গাড়িটি বিনয় কে চাপা দেয়। ওইদিন সিলেট থেকে পূজোর ছুটিতে মোটর সাইকেলে (সিলেট মেট্রো ল- ১২- ০৩৬৬) করে বাড়ি যাচ্ছিলেন মৌলভী বাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার আশুতোষ দাসের ছেলে সিলেট এর সরকারী মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অফিস সহায়ক আশিষ কুমার দাস বিনয় (৫৫)। রাজনগর-ফেঞ্চুগঞ্জ- সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক নামক স্থানে পৌঁছালে তাকে চাপা দেয় এসিল্যান্ডের সরকারী গাড়িটি। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসিল্যোন্ডের গাড়ি ও মোটর সাইকেল টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসিল্যান্ডের গাড়িচালক আলবাব হোসেন কে রাজনগর থানার পুলিশ হেফাজতে নিয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ এখনও দেয়া হয়নি।
এ বিষয়ে জানতে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেন নি।এব্যাপারে রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খান বলেন, ছাতকের এসিল্যান্ডের গাড়িটি মদন মোহন কলেজের কর্মচারী, মোটরসাইকেল আরোহী বিনয় কে চাপা দিয়েছিল। ওই ঘটনায় তিনি মদনমোহন কলেজ কর্তৃপক্ষের সাথেও কথা বলেছেন।
আপনার মতামত লিখুন :