Agaminews
Dr. Neem Hakim

ইসলামিক ফাউন্ডেশন নবীনগরের মডেল মসজিদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন /
ইসলামিক ফাউন্ডেশন  নবীনগরের মডেল মসজিদে  মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর মডেল মসজিদে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সকল কেন্দ্র শিক্ষক শিক্ষিকা গনের উপস্থিতিতে এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার দুপুরে উপজেলা মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারগণের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত সমন্বয় সভা নবীনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মো:মিলন মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা পীরজাদা শাহ্ রেদওয়ান আল-মুত্তাকির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর ।
ও প্রধান বক্তার বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ফাজিল মাদরাসা আধ্যক্ষ হযরত মাওলানা মুফতি এসামুল হক কুতুবী।

এছাড়াও বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইব্রাহিমপুর ইউপির চেয়ারম্যান আবু মুসা ও সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, উপজেলার কর্মকর্তা
ইসমাইল হোসেন, ইব্রাহিমপুর মডেল মসজিদে খতিব হযরত মাওলানা বেলাল হুসাইন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা রুহুল আমিন, মাওলানা কামাল উদ্দিন সহ- আরো অনেকেই।