ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ভোরে গাজা সিটির তেল আল-হাওয়া এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে রাতভর ইসরায়েলি বিমান হামলায় শিশু, এক গর্ভবতী নারী ও তার অনাগত সন্তানসহ অন্তত সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পৃথকভাবে, ইসরায়েলি বাহিনী উত্তর-পশ্চিম গাজা সিটির হামাদ পুনর্বাসন হাসপাতালের কাছে একটি অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালালে মেডিকেল টিমের সদস্যরা আহত হন।
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় ৫৯ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সামরিক অভিযানে ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে এবং মারাত্মক খাদ্য ঘাটতি দেখা দিয়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।












Leave a Reply