আমাদের সংস্কৃতি যেন হারিয়ে না যায়: লায়ন খান আকতারুজ্জামান

বিজনেস ফাইল প্রতিবেদক
গত রোববার (২২ জুন) রাজধানীর সেগুনবাগিচায় কচি-কাঁচা মিলনায়তনে রবিবার বিকেল ৬টায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান “আয়নাতে ঐ মুখ দেখবে যখন”। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর আয়োজনে এই অনুষ্ঠানটি ছিল একটি অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে ঐতিহ্য ও সৃজনশীলতার অপূর্ব সমন্বয় ঘটেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপরিচিত অভিনেতা ও স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ডি এ তায়েব। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সরকারের সাবেক সচিব মো: মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এবং বাংলা একাডেমির আজীবন সদস্য। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রিন্স আলমগীর, সভাপতি, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী।
সভাপতির বক্তব্যে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন:
“এই আয়োজন আমাদের হৃদয়ে এক গভীর ছাপ রেখে গেছে। স্বরলিপির পক্ষ থেকে এমন একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার পাওয়াটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। বিশেষ করে প্রায় ৩৫ বছর আগের জনপ্রিয় শিল্পী জ্যাকশন ফারুকের গান শুনে আমি অতীতের স্মৃতিতে ফিরে গেছি। আমি সত্যিই মুগ্ধ।
আমাদের সংস্কৃতি যেন হারিয়ে না যায়, সে জন্য নিয়মিত এই ধরনের আয়োজন প্রয়োজন। নতুন প্রজন্ম যেন তাদের শিকড়কে চিনে, সে দায় আমাদের সবার। আমি স্বরলিপিকে ধন্যবাদ জানাই তাদের নিষ্ঠা ও সাংস্কৃতিক দায়বদ্ধতার জন্য।”
সাংস্কৃতিক পরিমণ্ডলে অনুষ্ঠানটি ছিল এক বিশেষ সন্ধ্যা, যেখানে শিল্প, সাহিত্য ও সমাজচেতনার জীবন্ত প্রতিফলন ঘটে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আবেগঘন প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *