Agaminews
Dr. Neem Hakim

অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ওয়েন, হার দিয়ে শুরু ক্যারিবীয়দের


দৈনিক বিজনেস ফাইল প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন /
অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ওয়েন, হার দিয়ে শুরু ক্যারিবীয়দের

শেষ টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হয়ে লাল বলে তলানিতে ঠেকা ওয়েস্ট ইন্ডিজ জরুরি সভায় ডেকেছিল সাবেক তারকাদের—উদ্দেশ্য ছিল খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়ানো। কিন্তু সেই সভা কার্যত কোনো পরিবর্তনের আভাস দেয়নি। কারণ, এবার সাদা বলেও যেন একই চিত্র। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতেই অস্ট্রেলিয়ার কাছে আরও একবার হার স্বীকার করতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। সেন্ট লুসিয়ায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

বাংলাদেশ সময় সোমবার (২১ জুলাই) সকালে কিংস্টনের সাবিনা পার্কে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩ উইকেট আর ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের পুঁজি আরও বড় হতো পারতো। শেষ দিকে ৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়েই নিজেদের কপাল পুড়েছে ক্যারিবীয়রা। ১৮ ওভারেই ৪ উইকেটে ১৮৩ রান করে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ১৯তম ওভারে মাত্র ১ রান নিতেই ৩ উইকেট হারায় তারা। আর ইনিংসের শেষ ওভারে আসে মাত্র ৫ রান, সেটিও ১ উইকেটের বিনিময়ে। অর্থাৎ শেষ দুই ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। অথচ শুরুতে স্বাগতিকরা যেভাবে ব্যাট করেছে, তাতে চোখ বন্ধ করে দলীয় স্কোর ২০০ পার হওয়ার কথা।

ওপেনার শাই হোপ ৩৯ বলে ৫৫, তিনে নামা রস্টন চেজ ৩২ বলে ৬০ ও চারে নামা শিমরন হেটমায়ার ১৯ বরে ৩৮ রান করে ক্যারিবীয়দের ভালো শুরু এনে দেন। কিন্তু নিচের দিতে কেউ দুই অংকের ঘর ছুঁতে পারেননি। এর মধ্যে তিনজন মেরেছেন ডাক। ৯ বলে খেলে ৮ রান করেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পথে থাকা আন্দ্রে রাসেল।

অস্ট্রেলিয়ার হয়ে এদিন অভিষেক টি-টোয়েন্টিতেই ফিফটি হাঁকান মিচেল ওয়েন। মূলত ওপেনার। তবে আজ নামতে হয়েছে ছয় নম্বরে। তাও আবার দল যখন ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে। সবচেয়ে বড় কথা, এটি তার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ। ব্যাটিংয়ে জড়সড় হয়ে থাকার মতো এত এত ‘উপাদান’ থাকার পরও মাইকেল ওয়েনের ব্যাটে দেখা গেল ভিন্ন চিত্র। ৬ ছক্কায় ২৭ বলে ৫০ রান করে ম্যাচসেরা হয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা ওয়েন। আরেকটি ফিফটি আসে ক্যামেরন গ্রিনের ব্যাট থেকে। ২৬ বলে ৫১ রান করেন ডানহাতি ব্যাটার। জোড়া ফিফটিতে স্বাচ্ছন্দ্যেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।